1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

বিবাহিত নায়কের সঙ্গে সাই পল্লবীর প্রেমের গুঞ্জন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সাই পল্লবী। সাধারণত রোমান্টিক-ড্রামা ঘরানার সিনেমায় বেশি দেখা যায় তাকে। ভার্সেটাইল অভিনয়শিল্পী হিসেবেও দারুণ খ্যাতি কুড়িয়েছেন। ইন্ডাস্ট্রিতে পা রাখার পর তাকে নিয়ে প্রেমের গুঞ্জন খুব একটা চাউর হয়নি। গত কয়েক দিন ধরে শোনা যাচ্ছে, পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী।

সিনে জোসের বরাত দিয়ে বলিউড লাইফ এক প্রতিবেদনে জানিয়েছে, গুঞ্জন উড়ছে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সাই পল্লবী। কিন্তু চমকপ্রদ বিষয় হলো, দক্ষিণী সিনেমার জনপ্রিয় এক বিবাহিত নায়কের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। শুধু তাই নয়, সেই নায়ক দুই সন্তানের জনক!

সাই পল্লবীর কথিত প্রেমিকের নাম এ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তবে এ গুঞ্জন চাউর হওয়ার পর হতাশ সাই পল্লবীর ভক্ত-অনুরাগীরা। পাশাপাশি সাই পল্লবীর এই সম্পর্কের গুঞ্জনকে ‘মিথ্যা’ বলে দাবি করেছেন তারা। বিষয়টি নিয়ে জোর চর্চা চললেও মুখে কুলুপ এঁটেছেন এই অভিনেত্রী।

সাই পল্লবীর হাতে মোট চারটি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে তামিল ভাষার ‘আমরণ’ ও হিন্দি ভাষার নাম ঠিক না হওয়া একটি সিনেমার শুটিং শেষ করেছেন। ‘আমরণ’ সিনেমাটি আগামী ৩১ অক্টোবর মুক্তির কথা রয়েছে।

তাছাড়া তেলেগু ভাষার ‘থান্ডেল’ ও হিন্দি ভাষার ‘রামায়ণ’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। ‘রামায়ণ’ সিনেমায় সীতা চরিত্র রূপায়ন করছেন সাই পল্লবী। তার বিপরীতে অভিনয় করছেন রণবীর কাপুর।

২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন সাই পল্লবী। এরপর ২০১৪ সালে মালায়ালাম ভাষার ‘প্রেমাম’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এতে অভিনয় করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন এই অভিনেত্রী। ২০১৭ সালে তেলেগু ভাষার ‘ফিদা’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন সাই পল্লবী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com