1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে সাদা জার্সিতে নামবে ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারির আকস্মিক মৃত্যু নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে একের পর এক হামলা, শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ পানি মাড়িয়ে এইচএসসি পরীক্ষা, প্রধানমন্ত্রীর ফোনে বদলাল পরীক্ষাকেন্দ্র বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জাতিসংঘ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : কোটা সংস্কার নিয়ে বাংলাদেশের চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘ মহাসচিবের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র স্টিফেন ডুজারিক এ মন্তব্য করেছেন।

ব্রিফিংয়ে ডুজারিকের কাছে জানতে চাওয়া হয়, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশজুড়ে আন্দোলন চলছে। সরকারি ছাত্রসংগঠন ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে। হামলায় ছয়জন নিহত হয়েছেন। বিষয়টি নিয়ে কি জাতিসংঘের মহাসচিব অবগত আছেন?

জবাবে  মুখপাত্র বলেন, ‘হ্যাঁ, আমরা পরিস্থিতি সম্পর্কে সচেতন, উদ্বেগ নিয়েই গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আমি মনে করি, বাংলাদেশসহ বিশ্বের অন্য সব জায়গায় মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার রয়েছে। যেকোনো ধরনের হুমকি বা সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদকারীদের রক্ষা করার জন্য এবং বিশেষ করে যারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে পারে, যাদের অতিরিক্ত সুরক্ষার প্রয়োজন হতে পারে, যেমন যুবক বা শিশু বা প্রতিবন্ধী ব্যক্তি- রক্ষার জন্য আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে পারা মৌলিক মানবাধিকার এবং সরকারের উচিত সেই অধিকারগুলো রক্ষা করা।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com