1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশে গেলেন প্রধানমন্ত্রী ১১৭ মোবাইল ফোন উদ্ধার, মালিকানা শনাক্তে ডিএমপির আহ্বান সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দেবীরূপে রুমিন ফারহানা, দিলেন সমালোচনার কড়া জবাব মিরপুরে চাঁদাবাজি ও গ্যাং নিয়ন্ত্রণ, ফোর স্টার গ্রুপের ৩ ভাই গ্রেফতার বগুড়ার অবকাঠামো ও যোগাযোগ খাতে হাজার কোটি টাকার পরিকল্পনা সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: পুলিশ সুপার শ্রীবরদীতে ব্রিজের নিচে প্লাস্টিকের ড্রামে মিলল অজ্ঞাত নারীর মরদেহ অটোচালকের বাড়িতে চুরি, ১৯ বছরের যুবক গ্রেপ্তার

হেলিকপ্টারে সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

বাগেরহাট: হেলিকপ্টারে সুন্দরবন পরিদর্শন শেষে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা ৪৮ মিনিটে বানৌজা মোংলা জেটিতে পৌঁছান তিনি।

সফরসূচি অনুযায়ী, মধ্যাহ্নবিরতি শেষে বেলা ৩টায় মোংলা বন্দরের জেটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা সাড়ে ৩টায় প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কথা রয়েছে তার। দিনের কর্মসূচি শেষে বিকেলেই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এর আগে, আজ সকাল সাড়ে ১০টার দিকে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার। পরে নলিয়ান লঞ্চঘাট থেকে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন তিনি।

জানা যায়, এদিন সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন তিনি। সকাল ১০টার দিকে হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্টসহ সুন্দরবনের বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com