1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জাপানের প্রধানমন্ত্রী ধারাবাহিকভাবে ভূমিকা রেখেছেন এবার ভারতজুড়ে বিক্ষোভ মিছিলে নামলো বিজেপি মিষ্টির আসনে মনোনয়ন পেলেন এলিজা জামান দেড় ঘণ্টার চেষ্টায় কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ হকারমুক্ত হবে গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত: সড়কমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগে গণবিক্ষোভ করবে এনসিপি ইরানের সেনাবাহিনী-অর্থনীতি তছনছ হয়ে গেছে: ট্রাম্প সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ নালিতাবাড়ীতে হিন্দু ধর্মাবলম্বী সেলুন ব্যবসায়ীর ইসলাম গ্রহণ

নালিতাবাড়ীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ীতে ১৩ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা শ্যামল চন্দ্র সরকার বাদী হয়ে ২৪ অক্টোবর রাতে নালিতাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী কাপাশিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত বিপুল চন্দ্র দাস (৩২) একই এলাকার নিমাই চন্দ্র সরকারের মেয়ের জামাতা। তিনি এক সন্তানের জনক এবং প্রায় দুই বছর ধরে শ্বশুরবাড়িতে বসবাস করছেন। বাদীর পরিবারের সঙ্গে পরিচিত হওয়ায় শিশুটি তাঁকে দুলাভাই বলে সম্বোধন করত।

মামলার অভিযোগ অনুযায়ী, জীবিকার সন্ধানে শ্যামল চন্দ্র সরকার ও তাঁর স্ত্রী ঢাকায় থাকতেন। এ সময় তাঁদের স্কুলপড়ুয়া মেয়েটি বাড়িতে একা ছিল। গত ১৪ অক্টোবর দুপুর ১২টার দিকে পশ্চিম কাপাশিয়ায় তাঁদের বাড়িতে গিয়ে সুযোগ বুঝে অভিযুক্ত বিপুল চন্দ্র দাস শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনা কাউকে জানালে ক্ষতি করার হুমকিও দেওয়া হয় বলে মামলায় উল্লেখ রয়েছে।

এদিকে দুর্গাপূজার ছুটিতে শ্যামল চন্দ্র সরকার ও তাঁর স্ত্রী রিতা রাণী সরকার বাড়িতে ফিরে মেয়ের আচরণে পরিবর্তন ও কান্নাকাটি দেখে বিষয়টি জানতে পারেন। পরে মেয়ের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পেরে তাঁরা ভেঙে পড়েন। শ্যামল চন্দ্র সরকার ক্যানসারে আক্রান্ত বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এর আগেই অভিযুক্ত পালিয়ে যান বলে জানা গেছে। পরে শিশুটির বাবা থানায় মামলা করেন। ২৫ অক্টোবর শেরপুর সদর হাসপাতালে ভুক্তভোগী শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) অনল কুমার দত্ত বলেন, এ ঘটনায় ধর্ষণের মামলা হয়েছে। ভুক্তভোগীর জবানবন্দি নেওয়া হয়েছে এবং ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com