1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার অনলাইনে টিকিট কালোবাজারি হয়, এভাবে বলার সুযোগ কম: রেলমন্ত্রী নেত্রকোণায় ভূমি অধিগ্রহণ শাখা পরিদর্শন, স্বচ্ছতায় জোর শেরপুরে স্কুল ছাত্রী রিশাকে দায়িত্ব ও সচেতনতার জন্য পুরস্কার দিলেন ডিসি পল্টনের পৈশাচিক হত্যাকাণ্ডের বিচার দাবিতে ছাত্রশিবিরের পোস্টারিং জাতীয় ছাত্রশক্তির শেরপুর জেলা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ যৌন হয়রানির মিথ্যা মামলা করে নিজেই কারাগারে বাদী ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর নালিতাবাড়ীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নেত্রকোণায় ভূমি অধিগ্রহণ শাখা পরিদর্শন, স্বচ্ছতায় জোর

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুন মুন নাহার লিজা। এসময় অধিগ্রহণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, নথিপত্র যাচাই এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) পরিদর্শনকালে অধিগ্রহণ কার্যক্রমে সরকারি স্বার্থ সংরক্ষণ এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সেবাপ্রত্যাশীদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ঠা, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের অনুরোধ জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান। তিনি ভূমি অধিগ্রহণ শাখা, জেনারেল সার্টিফিকেট শাখা, রাজস্ব শাখা এবং শিক্ষা ও কল্যাণ শাখার দায়িত্বে রয়েছেন। এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পরিদর্শনের মাধ্যমে ভূমি অধিগ্রহণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ এবং সাধারণ মানুষের জন্য হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com