1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার অনলাইনে টিকিট কালোবাজারি হয়, এভাবে বলার সুযোগ কম: রেলমন্ত্রী নেত্রকোণায় ভূমি অধিগ্রহণ শাখা পরিদর্শন, স্বচ্ছতায় জোর শেরপুরে স্কুল ছাত্রী রিশাকে দায়িত্ব ও সচেতনতার জন্য পুরস্কার দিলেন ডিসি পল্টনের পৈশাচিক হত্যাকাণ্ডের বিচার দাবিতে ছাত্রশিবিরের পোস্টারিং জাতীয় ছাত্রশক্তির শেরপুর জেলা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ যৌন হয়রানির মিথ্যা মামলা করে নিজেই কারাগারে বাদী ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর নালিতাবাড়ীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

শ্রীবরদীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ রেজাউল করিম (৫৪) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার ৬ নম্বর শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য।

গ্রেপ্তার রেজাউল করিম উপজেলার মামদামারী গ্রামের মৃত মুস্তাফিজুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৫ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় উপজেলার বড়শহর এলাকার সাতানি পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পাকা সড়ক থেকে ১০ পুরিয়া হেরোইনসহ রেজাউল করিমকে আটক করা হয়।

এ ঘটনায় রোববার গভীর রাতে পুলিশ বাদী হয়ে শ্রীবরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।

শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রেজাউল করিমের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর আগেও তিনি তাঁর স্ত্রীসহ মাদক নিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

ওসি আরও জানান, সোমবার (২৬ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার রেজাউল করিমকে আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com