1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার অনলাইনে টিকিট কালোবাজারি হয়, এভাবে বলার সুযোগ কম: রেলমন্ত্রী নেত্রকোণায় ভূমি অধিগ্রহণ শাখা পরিদর্শন, স্বচ্ছতায় জোর শেরপুরে স্কুল ছাত্রী রিশাকে দায়িত্ব ও সচেতনতার জন্য পুরস্কার দিলেন ডিসি পল্টনের পৈশাচিক হত্যাকাণ্ডের বিচার দাবিতে ছাত্রশিবিরের পোস্টারিং জাতীয় ছাত্রশক্তির শেরপুর জেলা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ যৌন হয়রানির মিথ্যা মামলা করে নিজেই কারাগারে বাদী ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর নালিতাবাড়ীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য বড় সুযোগ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। কোনো ধরনের জরিমানা ছাড়াই বকেয়া কর ও ফি জমা দিয়ে মোটরযানের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আরও বাড়োনো হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিআরটিএর এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরিমানা ছাড়া কেবল মূল কর ও ফি জমা দিয়ে সব প্রকার মোটরযানের ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সুযোগ আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত বৃদ্ধি করেছে সরকার।

বিআরটিএ জানিয়েছে, এটিই শেষ সুযোগ। তাই জরিমানা এড়াতে নির্ধারিত বৃহস্পতিবারের মধ্যে মূল কর ও ফি পরিশোধ করে মোটরযানের সব ধরনের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করে নেওয়ার জন্য সব যানবাহন মালিক ও চালকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com