1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শুধু একটি নয়, ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির: সিইসি বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ অভিযানে জব্দ ইলিশ মাদরাসায় না দিয়ে বাড়ি নিয়ে গেলেন শিক্ষক ইউনিক্লোকে বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর শেরপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ ‘ব্যাগ দে, নাইলে গুলি’ – প্রবাসীর স্ত্রীর ২৫ লাখ টাকা ছিনতাই নিশোর সঙ্গে নয়, ভিকির ‘খলনায়ক’-এ অন্য চমক নিয়ে আসছেন মেহজাবীন শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে প্রবাসী নিহত নেতানিয়াহু ও বিরোধী জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই

অভিযানে জব্দ ইলিশ মাদরাসায় না দিয়ে বাড়ি নিয়ে গেলেন শিক্ষক

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় মাদরাসা ও এতিমখানায় বিতরণের জন্য দেওয়া ইলিশসহ অন্যান্য মাছ বাড়িতে নিয়ে  যাওয়ায় দুই ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার রতনদি তালতলী ইউনিয়নের বন্যাতলী খেয়াঘাট-সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ অভিযানে মঙ্গলবার নদী থেকে অবৈধভাবে আহরণ করা প্রায় ২৫ কেজি ইলিশসহ অন্যান্য মাছ জব্দ করে মৎস্য বিভাগ। পরে এসব মাছ তিনটি মাদরাসা ও একটি এতিমখানায় বিতরণ করা হয়। বিতরণের পর মাছের একটি অংশ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে না দিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ পায় প্রশাসন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন সংশ্লিষ্ট মাদরাসা ও এতিমখানায় অভিযান চালান। এসময় মোহাম্মদ ইসলামিয়া হাফিজিয়া মাদরাসাটি তালাবদ্ধ পাওয়া যায়। পরে ওই মাদরাসার শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ জানান, মাদরাসাটি আবাসিক নয়। বিতরণের জন্য পাওয়া মাছ তিনি নিজের বাড়িতে নিয়ে গেছেন। স্থানীয় আবুল হোসেনের (৫৫) সঙ্গে মাছ ভাগাভাগি করে নেওয়ার কথাও জানান তিনি। অভিযানকালে বাকি দুটি মাদরাসায় বিতরণ করা মাছ যথাযথভাবে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত হন কর্মকর্তারা। অন্যদিকে মাছ বাড়িতে নিয়ে যাওয়ার ঘটনায় মোহাম্মদ আব্দুল্লাহ ও আবুল হোসেনকে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।অভিযানের সময় স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com