1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শুধু একটি নয়, ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির: সিইসি বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ অভিযানে জব্দ ইলিশ মাদরাসায় না দিয়ে বাড়ি নিয়ে গেলেন শিক্ষক ইউনিক্লোকে বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর শেরপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ ‘ব্যাগ দে, নাইলে গুলি’ – প্রবাসীর স্ত্রীর ২৫ লাখ টাকা ছিনতাই নিশোর সঙ্গে নয়, ভিকির ‘খলনায়ক’-এ অন্য চমক নিয়ে আসছেন মেহজাবীন শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে প্রবাসী নিহত নেতানিয়াহু ও বিরোধী জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই

‘ব্যাগ দে, নাইলে গুলি’ – প্রবাসীর স্ত্রীর ২৫ লাখ টাকা ছিনতাই

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: ‘ব্যাগ দে, নাইলে গুলি করে দেব’ – মাথায় পিস্তল ঠেকিয়ে এমন হুমকি দিয়ে এক নারীর কাছ থেকে ২৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। জমি রেজিস্ট্রি করতে যাওয়ার পথে তার অটোরিকশার গতিরোধ করে টাকাভর্তি ব্যাগ ও মুঠোফোন নিয়ে পালিয়ে যায় তারা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের রাজচন্দ্রপাড়া মঙ্গলখালী এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শামসুন নাহার উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের বড় ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা। তিনি এক প্রবাসীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি রেজিস্ট্রি করার জন্য ২৫ লাখ টাকা নিয়ে সাব-রেজিস্ট্রি অফিসে যাচ্ছিলেন শামসুন নাহার। পথে রাজচন্দ্রপাড়া মঙ্গলখালী এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশায় আসা আট থেকে ১০ জনের একটি দল তাদের পথরোধ করে। একপর্যায়ে অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছে থাকা টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতার এবং লুণ্ঠিত টাকা উদ্ধারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com