1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

শেরপুর জেলায় পৃথক ঘটনায় দুইদিনে ৮ শিশুসহ ১০ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

শেরপুর: মঙ্গলবার বজ্রপাতে, পানিতে ডুবে ও সড়ক দুর্ঘটনায় শেরপুর জেলা সদরসহ তিন উপজেলায় ৭ শিশুসহ ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও সোমবার পানিতে ডুবে ও বজ্রপাতে মারা গেছে আরও এক শিশুসহ দুইজন। এ নিয়ে গত দুইদিনে মৃত্যু হয়েছে দশ জনের।
মঙ্গলবার সকালে জেলার নালিতাবাড়ী উপজেলার পিপুলেশ্বর গ্রামে পানির স্রোতে ভেসে নিখোঁজ সুমাইয়া নামে দশ বছর বয়সী এক শিশুর লাশ স্থানীয় একটি খাল থেকে উদ্ধার করেছে এলাকাবাসী। একই দিন দুপুরে শ্রীবরদী উপজেলার চাংপাড়া এলাকার শিশু মোসাফির, নীলক্ষীয়া বাজারের শিশু সিয়াম ও একই এলাকার শিশু জান্নাত পুকুরের পানিতে ডুবে মারা গেছে।
এছাড়াও একই দিন বিকেলে শেরপুর সদরের নলবাইদ গ্রামে মুন্নাফ নামে এক কৃষক মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছে। একই উপজেলার কুমরী গ্রামে পানিতে ডুবে মারা গেছে মমিন মিয়া নামে সাত বছর বয়সী এক শিশু। বিকেলে ঝিনাইগাতির জোলগাঁও গ্রামে বজ্রপাতে মারা গেছে শিমু আক্তার নামে এক শিশু। সন্ধ্যায় নালিতাবাড়ী উপজেলার নয়াবিল বাজারে ইজিবাইক চাপায় মারা গেছে মিনহাজ নামে ছয় বছর বয়সী অপর এক শিশু।
এর আগে সোমবার বিকেলে শ্রীবরদী উপজেলার চৈতাজানি গ্রামে চার বছর বয়সী শিশু নাফিজা পানিতে ডুবে মারা গেছে। সোমবার বিকেলে নালিতাবাড়ীর পশ্চিম সমশ্চুড়ায় আমন ক্ষেত রোপন করতে গিয়ে মারা গেছে জিয়াউর রহমান নামে এক কলেজ ছাত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com