1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে ব্রিজ উদ্বোধন করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন খুবই শান্তিপূর্ণ হচ্ছে: রিজভী পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে: আমিনুল হক পুলিশকে মানুষের হৃদয় জয় করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জাল ভোট দিতে এসে আটক ৩ ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক মেনে নেব: দেলোয়ার হোসেন মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ২৭২ রানেই অলআউট বাংলাদেশ, ওয়ারিক্যানের ৫ উইকেট ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী

নালিতাবাড়ীতে ব্রিজ উদ্বোধন করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি পিসি গার্ডার ব্রিজ উদ্বোধন করেছেন শেরপুর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র ময়মনসিংহ অঞ্চল পল্লী উন্নয়ন অবকাঠামো প্রকল্পের অধীনে জেলার নালিতাবাড়ী উপজেলার পশ্চিম সন্নাসীভিটা এলাকায় নির্মিত ব্রিজটি বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা দুইটার দিকে উদ্বোধন করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মাহমুদুল আশরাফ, উপজেলা প্রকৌশলী শরাফ উদ্দিনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ফাহিম চৌধুরী ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

পশ্চিম সন্নাসীভিটা এলাকায় এ ব্রিজটি নির্মাণের ফলে দক্ষিণ সন্নাসীভিটাসহ কয়েক এলাকার মানুষের যাতায়াতে দুর্ভোগ কমবে।

এছাড়াও চেল্লাখালী নদীতে পাহাড়ি ঢলের বন্যা দেখা দিলে নদী উপচে বা বাঁধ ভেঙে প্লাবিত বন্যার পানি সহজেই এ ব্রিজরে নিচ দিয়ে দ্রæত চলে যাবে। এতে এলাকাটি বন্যার কবল থেকে অনেকটা রেহাই পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com