1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

বৈরুতে বিস্ফোরণের তীব্রতা ৩.৩ মাত্রার ভূমিকম্পের সমান

  • আপডেট টাইম :: বুধবার, ৫ আগস্ট, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার সংগৃহীত উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, লেবাননের রাজধানী বৈরুতে মঙ্গলবার (৪ আগস্ট) বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে তা ৩.৩ মাত্রার ভূমিকম্পের সমান।

তবে তীব্রতার মাত্রা ৩.৩ হলেও তা সরাসরি একই মাত্রার ভূমিকম্পের সমতুল্য নয়।

কারণটা ব্যাখ্যা করেছেন জাতীয় ভূমিকম্প তথ্য কেন্দ্রের ভূ-পদার্থবিদ ডন ব্লেকম্যান। তিনি বলেছেন, বৈরুত বিস্ফোরণের মতো ভূপৃষ্ঠের বিস্ফোরণগুলো একই রকমের শক্তির ভূমিকম্পের মতো তীব্রতা উৎপন্ন করে না। এ ধরনের শক্তির বেশিরভাগই ছড়িয়ে পড়ে বাতাস ও ভবনে গিয়ে। তিনি বলেছেন, ‘এধরনের শক্তি মাটির শিলায় পর্যাপ্ত পরিমাণে সঞ্চিত হয় না।’

অর্থাৎ এ ধরনের বিস্ফোরণ যদি ভূগর্ভে ঘটতো তাহলে তীব্রতার মাত্রা আরও অনেক হতো।

বৈরুতের বন্দরের নিকটে ঘটে যাওয়া এই বিস্ফোরণের তীব্রতায় প্রায় চার হাজার মানুষ আহত হয়েছেন, মারা গেছেন সত্তরের বেশি লোক। বেশ কিছু ছবিতে রাস্তায় রক্তাক্ত বহু মানুষকে পড়ে থাকতে দেখা গেছে। এছাড়া বিভিন্ন অফিস ও আবাসিক ভবনের দরজা-জানালার কাঁচের টুকরোও পড়ে ছিল রাস্তায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com