1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বৈরুতে বিস্ফোরণ: রাষ্ট্রপতির বাসভবন-পিএম কার্যালয় ক্ষতিগ্রস্ত

  • আপডেট টাইম :: বুধবার, ৫ আগস্ট, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : আকস্মিক বিস্ফোরণে প্রকম্পিত হলো লেবাননের রাজধানী বৈরুত। প্রায় তিন হাজার লোক আহত ও অর্ধশত নিহত তো হয়েছেই, শহরজুড়ে শুধু ধ্বংসের চিহ্ন।

এমনকি রক্ষা পায়নি প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ও। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

মঙ্গলবারের বিস্ফোরণে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে লেবানিজ প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন বাবদা প্যালেসের। হলঘরের জানালা, প্রবেশপথের দরজাগুলো ভেঙে চুরমার হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ নিউজ বলছে, ‘প্যালেসের বেশ কয়েকটি দরজা ও জানালা ভেঙে পড়েছে। তবে কেউ আহত হননি।’

এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় গ্র্যান্ড সেরাইলের ভেতরে তোলা ছবিতে ভবনের ক্ষয়ক্ষতি উঠে এসেছে। বিস্ফোরণস্থল থেকে প্রায় এক মাইল দূরে অবস্থিত ভবনটি।

বিস্ফোরণের পরপরই প্রধানমন্ত্রী হাসান দিয়াব এক বক্তব্যে বলেছেন, এই ঘটনায় দায়ী ব্যক্তিদের কোনোরকম ছাড় দেওয়া হবে না। জবাবদিহিতার পাশাপাশি কঠিন শাস্তি দেওয়ার হুঁশিয়ারি ছিল তার কণ্ঠে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com