1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

শেরপুরে দুর্যোগ প্রশমণে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতি মহড়া

  • আপডেট টাইম :: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

শেরপুর : শেরপুরে দুর্যোগ প্রশমণে কিশোর-কিশোরী, যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতি মহড়া হয়েছে। নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটির আয়োজনে সোমবার (৯ নভেম্বর) দুপুরে শেরপুর সদর উপজেলার ছনকান্দা এলাকায় ছনকান্দা ডা. মো. তোজ্জাম্মল হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনহিতকর এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শেরপুর স্টেশন, শেরপুর রেডক্রিসেন্ট যুব ইউনিটি এবং ইনস্টিটিউট ফর এনভায়রণমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) এটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে।

জনউদ্যোগ আহবায়ক শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শেরপুর স্টেশনের স্টেশন অফিসার মো. জামিল আহমেদ, শেরপুর রেডক্রিসেন্ট যুব ইউনিটের ডেপুটি লিডার প্লাবন, ট্রেনিং লিডার মনিরা, প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com