1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ’ ৩০ লাখ টাকা ঘুষের অভিযোগ, শুরুর ১০ মিনিট আগে কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত দেশের অন্যতম মাদক সম্রাজ্য টঙ্গীর মাজার বস্তি গোপালগঞ্জে এমপির গাড়িবহরে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতার মৃত্যু, আহত শতাধিক স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি মাইক্রোসফট ব্যবহারে বিভ্রাট, বিশ্বজুড়ে ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তি কোচপল্লীর খোঁজখবর নিলেন জেলা প্রশাসক, নগদ সহায়তা ও সাবলম্বী করার ঘোষণা ৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকেরা ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার

প্রতিমন্ত্রী শাহে আলম ৫ শতাংশ ভুল করে ফেলেছেন: ইশরাক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্য ৯৫ শতাংশ সঠিক হলেও তিনি ৫ শতাংশ ভুল করে ফেলেছেন বলে মন্তব্য করেছেন সাবেক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে ইশরাক হোসেন লেখেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলমের বক্তব্য পুরোটা শুনলে বোঝা যেত, তিনি ৯৫ শতাংশ সঠিক বলেছেন। জনগণের ট্যাক্সের টাকায় নির্মাণকাজের গুণগত মানের বিষয়ে তার বক্তব্য ঠিক ছিল। শুধু ৫ শতাংশ ভুল করে ফেলেছেন। উপহার বলি বা অন্য যে নামেই ডাকি না কেন, ঘুষের লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক।

তিনি আরও যোগ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল কোনো অবৈধ বা অনৈতিক কাজ সমর্থন করে না। এটা তার ব্যক্তিগত বক্তব্য ও চর্চা হতে পারে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ও আমাদের সরকার এটিকে সমর্থন করে না। তাই মিডিয়ায় বিষয়টি তার ব্যক্তিগত বক্তব্য হিসেবেই প্রচার করা উচিত ছিল।

এর আগে, মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম মন্তব্য করেন– ঠিকাদার খুশি হয়ে লভ্যাংশ থেকে প্রকৌশলীকে উপহার দিলে তা ঘুষের পর্যায়ে পড়ে না।

এরপর বিতর্কিত এই বক্তব্য প্রত্যাহার করে বুধবার দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে, তার বক্তব্যকে ঘুষের বৈধতা দেওয়ার সঙ্গে তুলনা করাকে ‘রাজনৈতিক অপপ্রচার’ বলে দাবি করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com