
জয়পুরহাট: জয়পুরহাটের কালাই ডিগ্রি কলেজের হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে স্থগিত করা হয়েছে। এ পদে নিয়োগের জন্য এক প্রার্থীর কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ ঘটনা ঘটে। তবে অভিযুক্ত প্রার্থী ঘুষ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
ঘুষ দেওয়ার অভিযোগ অস্বীকার করে আবু রায়হান মণ্ডল বলেন, সকাল ১০টায় পরীক্ষা হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের কাছাকাছি গিয়েও পরীক্ষা আয়োজনের কোনো লক্ষণ দেখা যায়নি। কারও সঙ্গে তিনি কোনো ধরনের আর্থিক লেনদেন করেননি।
অন্যদিকে, পরীক্ষা স্থগিতের কারণ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় ও অধিদপ্তরের (ডিজি) প্রতিনিধি উপস্থিত না থাকার কথা জানিয়েছেন তাজ উদ্দিন। ৩০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘ফেসবুকে তো কত কিছুই বলা হয়। টাকা নেওয়ার অভিযোগ সঠিক নয়।’
নিয়োগ বোর্ডে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার। শুক্রবার দুপুরে তিনি বলেন, পরীক্ষা স্থগিতের কারণ জানিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত প্রতিবেদন দেবেন।
এ বিষয়ে বক্তব্য জানতে কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম প্রামাণিকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।