1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ’ ৩০ লাখ টাকা ঘুষের অভিযোগ, শুরুর ১০ মিনিট আগে কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত দেশের অন্যতম মাদক সম্রাজ্য টঙ্গীর মাজার বস্তি গোপালগঞ্জে এমপির গাড়িবহরে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতার মৃত্যু, আহত শতাধিক স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি মাইক্রোসফট ব্যবহারে বিভ্রাট, বিশ্বজুড়ে ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তি কোচপল্লীর খোঁজখবর নিলেন জেলা প্রশাসক, নগদ সহায়তা ও সাবলম্বী করার ঘোষণা ৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকেরা ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার

কোচপল্লীর খোঁজখবর নিলেন জেলা প্রশাসক, নগদ সহায়তা ও সাবলম্বী করার ঘোষণা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : খোঁজখবর নিয়ে বিভিন্ন ধরণের নগদ সহায়তাসহ ভবিষ্যতের জন্য ক্ষুদ্র জনগোষ্ঠী কোচদের উন্নয়নে নানা কর্মসূচী ও অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা এবং সাবলম্বী করার কথা জানিয়েছেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে জেলার নালিতাবাড়ী উপজেলার ভারতঘেঁষা বিচ্ছিন্ন পাহাড়ি জনপদ খলচান্দা কোচপাড়ায় গিয়ে তিনি সেখানকার আবাল-বৃদ্ধ-বণিতার সাথে দেখা করে মতবিনিময় করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুজ্জামান শামীমসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্প্রতি কোচপল্লীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এক বৃদ্ধার অসহায়ত্ব নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে জেলা প্রশাসক সরেজমিনে কোচপল্লী পরিদর্শন করেন। পরিদর্শনকালে কালিমন্দির চত্বরে কোচ জনগোষ্ঠীর সববয়সী নারী-পুরুষের সাথে মতবিনিময় করেন তিনি। মতবিনিময়কালে নগদ খাদ্য সহায়তা, শীতের কম্বল বিতরণ, সেলাই মেশিন বিতরণ, শিশুদের খেলাধুলার জন্য ফুটবল প্রদান করেন জেলা প্রশাসক।

পরে সুপেয় পানির জন্য গভীর নলকূপ স্থাপন, পাকা সড়ক নির্মাণ, ব্রিজ নির্মাণ ও স্থানীয় যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে সহজ শর্তে সরকারী ঋণ সহায়তা প্রদান করে সাবলম্বী করার প্রতিশ্রুতি দেন তিনি।

স্বাধীনতার ৫৫ বছরে এই প্রথম কোন সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তা কোচপল্লীর উন্নয়নে পরিকল্পনা ও নগদ সহায়তা প্রদান করায় জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনকে কোচপল্লীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com