
গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরের ১৫ গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনায় রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইলিয়াস ফকির চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি অক্ষত রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়ি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢাকা থেকে নির্বাচনী এলাকায় যাওয়ার পথে মুকসুদপুরে প্রবেশের সময় তার গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়ে। তবে সংসদ সদস্য অক্ষত রয়েছেন।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।