1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ’ ৩০ লাখ টাকা ঘুষের অভিযোগ, শুরুর ১০ মিনিট আগে কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত দেশের অন্যতম মাদক সম্রাজ্য টঙ্গীর মাজার বস্তি গোপালগঞ্জে এমপির গাড়িবহরে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতার মৃত্যু, আহত শতাধিক স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি মাইক্রোসফট ব্যবহারে বিভ্রাট, বিশ্বজুড়ে ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তি কোচপল্লীর খোঁজখবর নিলেন জেলা প্রশাসক, নগদ সহায়তা ও সাবলম্বী করার ঘোষণা ৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকেরা ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার

৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকেরা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচি চালু করেছে সরকার। এ কর্মসূচির আওতায় প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন শ্রমিকরা। প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

শুক্রবার (১৩ নভেম্বর) থেকে প্রাথমিকভাবে ঢাকা মহানগর ও জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় ট্রাকসেলের মাধ্যমে চাল বিক্রি শুরু হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তৈরি পোশাকশিল্পে কর্মরত প্রত্যেক শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কেনার সুযোগ পাবেন। প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে ৫টা পর্যন্ত ট্রাকে এ চাল বিক্রি করা হবে। তবে চালের মজুত থাকা সাপেক্ষে এ কার্যক্রম চলবে।

চাল কেনার সময় শ্রমিকদের নিজ নিজ পোশাক কারখানার পরিচয়পত্র দেখাতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাস্টাররোলে শ্রমিকদের স্বাক্ষর নেওয়ার মাধ্যমে চাল বিক্রি করা হবে। এর মাধ্যমে প্রকৃত পোশাকশ্রমিকদের কাছে কর্মসূচির সুবিধা পৌঁছানো নিশ্চিত করা হবে।

খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হবে। কর্মসূচির স্বচ্ছতা ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে।

সরকার নিয়মিতভাবে নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে ওএমএসের মাধ্যমে চাল বিক্রি করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে বিশেষ এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com