1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত ডিআইজিসহ ৬ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে গ্যাসের উৎপাদন বাড়লে সব সার কারখানায় সরবরাহ করা হবে: মন্ত্রী শেরপুরে আমন ধান কর্তনের নমুনা প্রদর্শনী রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তাদের প্রথম টার্গেট যদি আমরা হই, তাহলে পরবর্তী টার্গেট হতে পারে সরকার নুসরাতের বাড়িতে আগুন, শর্ট সার্কিটের মতো ঘটনা হতেও পারে: স্বরাষ্ট্রমন্ত্রী নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ হোটেলকে জরিমানা প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দীর্ঘ পাঁচ বছরের বিরতি শেষে ফিরছে ‘মীরাক্কেল’ ঝিনাইদহে ৪২০ বস্তা সার জব্দ: বৈধ কাগজ দেখাতে মালিককে ৭ দিনের সময়

শেরপুরে আমন ধান কর্তনের নমুনা প্রদর্শনী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর সদর উপজেলায় ব্রি ধান-১০৩ জাতের রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সদর উপজেলার বিনাপাড়া-দিঘলদী এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

এসময় কৃষির আধুনিকায়ন, উন্নত জাতের ধান চাষ সম্প্রসারণ এবং কৃষকের উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, উন্নত জাতের ধান চাষে কৃষকদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এতে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা, কৃষক, শ্রমিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com