
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কথিত অপতৎপরতার প্রতিবাদে শেরপুরের নকলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১০ নভেম্বর)
বিক্ষোভ মিছিলটি নকলা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
পরে নালিতাবাড়ী মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া ভিপি,উপজেলা জামায়াতের আমির শরীফুল ইসলাম প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সহযোগীরা দেশে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। জনগণের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে তারা ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় নকলা উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামী, দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।