1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাদের প্রথম টার্গেট যদি আমরা হই, তাহলে পরবর্তী টার্গেট হতে পারে সরকার নুসরাতের বাড়িতে আগুন, শর্ট সার্কিটের মতো ঘটনা হতেও পারে: স্বরাষ্ট্রমন্ত্রী নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ হোটেলকে জরিমানা প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দীর্ঘ পাঁচ বছরের বিরতি শেষে ফিরছে ‘মীরাক্কেল’ ঝিনাইদহে ৪২০ বস্তা সার জব্দ: বৈধ কাগজ দেখাতে মালিককে ৭ দিনের সময় অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে আইনি ব্যবস্থা নেব: লুবাবা এনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন প্রতিমন্ত্রী শাহে আলম ৫ শতাংশ ভুল করে ফেলেছেন: ইশরাক পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ সদস্য নিহত

নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ হোটেলকে জরিমানা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

নকলা, শেরপুর: শেরপুরের নকলা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অভিযোগে চারটি খাবার হোটেলকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার পাইস্কা বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগে চারটি হোটেলকে জরিমানা করা হয়। এর মধ্যে সোনার বাংলা হোটেলকে ৩ হাজার, গ্রামবাংলা হোটেলকে ৩ হাজার, নিরিবিলি হোটেলকে ৪ হাজার এবং মায়ের দোয়া হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় পুলিশ বিভাগের সদসরাসহ প্রেসক্লাব নকলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ধরনের অভিযান জনস্বাস্থ্য সুরক্ষা এবং খাবারের মান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com