1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ’ ৩০ লাখ টাকা ঘুষের অভিযোগ, শুরুর ১০ মিনিট আগে কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত দেশের অন্যতম মাদক সম্রাজ্য টঙ্গীর মাজার বস্তি গোপালগঞ্জে এমপির গাড়িবহরে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতার মৃত্যু, আহত শতাধিক স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি মাইক্রোসফট ব্যবহারে বিভ্রাট, বিশ্বজুড়ে ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তি কোচপল্লীর খোঁজখবর নিলেন জেলা প্রশাসক, নগদ সহায়তা ও সাবলম্বী করার ঘোষণা ৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকেরা ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার

পুরোনো নেতৃত্বে আস্থা রেখেই নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নতুন কমিটি গঠন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুরের নালিতাবাড়ী উপজেলা শাখার নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। এতে পুনরায় উপজেলা আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা আফসার উদ্দিন। আর উপজেলা সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আরিফ রব্বানী।

বুধবার (১১ নভেম্বর) সকালে নালিতাবাড়ী পৌর শহরের গড়কান্দায় জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে দলের সদস্য (রুকন)দের গোপন ব্যালটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

একই নির্বাচনে গোপন ভোটের মাধ্যমে সাত সদস্যবিশিষ্ট উপজেলা শূরা পরিষদ গঠন করা হয়। নির্বাচন শেষে নবনির্বাচিত উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিনকে শপথবাক্য পাঠ করান শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান।

নবনির্বাচিত শূরা সদস্যরা হলেন—আরিফ রব্বানী, মাওলানা সাইদুল হক, রুহুল আমিন, দীন মোহাম্মদ মাস্টার, আব্দুল্লাহ আবু সামিত, হেলাল উদ্দিন, আব্দুল মোমেন, আজগর আলী ও আইয়ুব আলী। পরে তাদের শপথবাক্য পাঠ করান উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাওলানা আফসার উদ্দিন।

নির্বাচনে প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা নির্বাচন পরিচালনা কমিটির মু. গোলাম কিবরিয়া (ভিপি)। তাকে সহযোগিতা করেন সহকারী নির্বাচন পরিচালক ডা. হাসানুজ্জামান ও রাশেদ বিন কামাল।

দলীয় সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচন ও শপথ গ্রহণের মধ্য দিয়ে নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com