1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ’ ৩০ লাখ টাকা ঘুষের অভিযোগ, শুরুর ১০ মিনিট আগে কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত দেশের অন্যতম মাদক সম্রাজ্য টঙ্গীর মাজার বস্তি গোপালগঞ্জে এমপির গাড়িবহরে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতার মৃত্যু, আহত শতাধিক স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি মাইক্রোসফট ব্যবহারে বিভ্রাট, বিশ্বজুড়ে ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তি কোচপল্লীর খোঁজখবর নিলেন জেলা প্রশাসক, নগদ সহায়তা ও সাবলম্বী করার ঘোষণা ৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকেরা ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টিতে গভীর রাতে ‘শত্রু’ পক্ষের হামলা হয়েছে বলে সরকারি সূত্রের বরাতে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

ইরনা জানিয়েছে, কিছুক্ষণ আগেই এই হামলার ঘটনা ঘটেছে, তবে হামলাকারীর পরিচয়, লক্ষ্যবস্তু বা সম্ভাব্য হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। উল্লেখ্য, তেহরান এবং ওয়াশিংটনের মধ্যকার যুদ্ধের প্রেক্ষাপটে ইরানি কর্তৃপক্ষ প্রায়ই ‘শত্রু’ শব্দটি ব্যবহার করে থাকে।

এর আগে আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছিল, পূর্ব হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টিতে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তাসনিম শুরুতে বিস্ফোরণের কারণ অস্পষ্ট বলে উল্লেখ করেছিল এবং সূত্রগুলো ধারণা দিয়েছিল, সামুদ্রিক নিয়ম লঙ্ঘনকারী নৌযানগুলোকে লক্ষ্য করে ছোড়া সতর্কতামূলক গুলির কারণে এই শব্দ হতে পারে।

সিরিক কাউন্টি ইরানের দক্ষিণ উপকূলে এবং হরমুজ প্রণালীর পূর্বে অবস্থিত, যা পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে সংযুক্তকারী একটি কৌশলগত সামুদ্রিক পথ। এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com