
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা, অসহায় পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ এবং সংসদ সদস্যের স্বেচ্ছাধীন তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুজ্জামান শামীম ও সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে ৪ হাজার ৮০০ কৃষক-কৃষাণীর মাঝে সরিষার বীজ, এমওপি ও ডিএপি সার বিতরণ করা হয়। এছাড়া সংসদ সদস্যের স্বেচ্ছাধীন তহবিল থেকে ২৪ জনের মাঝে আর্থিক সহায়তার চেক এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে ২৬ জনের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়।