1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৪৭ তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি নালিতাবাড়ীতে ৪ হাজার ৮০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির বিশেষ মহড়া, বাড়ল নজরদারি শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জোড়া গোল করে ইতিহাস গড়লেন মোহাম্মদ সালাহ গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া ঐতিহাসিক যৌথ বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে দেড় শতাধিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ৯৪ প্রায় সাড়ে ৪ ঘণ্টা স্থগিত থাকার পর যুক্তরাষ্ট্রে ফের বিমান উড্ডয়ন শুরু ভোরের আলো ফোটার আগেই রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা। অবরোধ সরাতে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে মহাসড়কে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং যান চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পরে পুলিশের উপস্থিতি বৃদ্ধি পেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

 

শনিবার (১৪ নভেম্বর) সকালে গাজীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে। সকাল ১০টার দিকে শত শত শ্রমিক আবারও মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ না দিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। থেমে থেমে ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, শ্রমিকরা কর্মস্থলে যোগ না দিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। তাদের সরিয়ে দিতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় শ্রমিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয়া হয়।

 

তিনি আরও বলেন, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা। বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com