1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৪৭ তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি নালিতাবাড়ীতে ৪ হাজার ৮০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির বিশেষ মহড়া, বাড়ল নজরদারি শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জোড়া গোল করে ইতিহাস গড়লেন মোহাম্মদ সালাহ গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া ঐতিহাসিক যৌথ বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে দেড় শতাধিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ৯৪ প্রায় সাড়ে ৪ ঘণ্টা স্থগিত থাকার পর যুক্তরাষ্ট্রে ফের বিমান উড্ডয়ন শুরু ভোরের আলো ফোটার আগেই রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির বিশেষ মহড়া, বাড়ল নজরদারি

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

শেরপুর : শেরপুরের ভারত সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান প্রতিরোধে বিশেষ মহড়া চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের নিরাপত্তা ও নজরদারি জোরদারে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি দুটি এটিভি (অল টেরেইন ভেহিকল) গাড়ি, ড্রোন ক্যামেরা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা সংযোজন করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে জেলার সীমান্তবর্তী গারোকোনা জিরো পয়েন্ট এলাকায় ৩৯ বিজিবির হলদীগ্রাম বিওপির উদ্যোগে এ বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, মেজর আশিক ইকবাল এবং হলদীগ্রাম বিওপির কমান্ডার সুবেদার নুরুল ইসলাম।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্গম সীমান্ত এলাকায় দ্রুত টহল পরিচালনা ও সার্বক্ষণিক নজরদারিতে এটিভি, ড্রোন এবং এআই ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে বিজিবি।

আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং টহল কার্যক্রম জোরদারের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা আরও সুসংহত করার পরিকল্পনা রয়েছে বাহিনীটির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com