1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৪৭ তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি নালিতাবাড়ীতে ৪ হাজার ৮০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির বিশেষ মহড়া, বাড়ল নজরদারি শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জোড়া গোল করে ইতিহাস গড়লেন মোহাম্মদ সালাহ গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া ঐতিহাসিক যৌথ বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে দেড় শতাধিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ৯৪ প্রায় সাড়ে ৪ ঘণ্টা স্থগিত থাকার পর যুক্তরাষ্ট্রে ফের বিমান উড্ডয়ন শুরু ভোরের আলো ফোটার আগেই রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে দেড় শতাধিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ৯৪

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটায় মজলিসের খাবার খেয়ে নারী, পুরুষ ও শিশুসহ দেড় শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। বমি, পেটব্যথা ও পাতলা পায়খানার উপসর্গ নিয়ে আক্রান্তদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই ভর্তি হয়েছেন ৯৪ জন। প্রাথমিকভাবে খাবারে বিষক্রিয়ার কারণে এমনটি হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন চিকিৎসকরা।

স্থানীয় সূত্রে জানা গেছ, সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কালাপানি গ্রামের বাবলু মিয়ার বড় ছেলে সম্প্রতি মারা যান। তার আত্মার মাগফিরাত কামনায় গত মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বাড়িতে দোয়া মাহফিল ও মজলিসের (ফতেয়ার) আয়োজন করা হয়। এতে আশপাশের কয়েকটি গ্রামের তিন শতাধিক নারী, পুরুষ ও শিশু অংশ নেন।

মজলিসের খাবার খেয়ে বাড়ি ফেরার ঘণ্টাখানেকের মধ্যেই অনেকের পেটব্যথা, বমি ও পাতলা পায়খানা শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন গ্রামের আরও অনেকে একই উপসর্গে অসুস্থ হয়ে পড়েন। গত তিন দিন ধরে আক্রান্ত ব্যক্তিদের কেউ হাসপাতালে, কেউ স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছেন।

অসুস্থদের মধ্যে কেউ সাঘাটা ও ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, কেউ গাইবান্ধা সদর হাসপাতালে এবং কেউ বগুড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্থানীয়দের ধারণা, এ ঘটনায় দেড় শতাধিক মানুষ অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন। একসঙ্গে এত মানুষের অসুস্থতার ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা হাফিজ নামে একজন বলেন, মজলিসের খাবার খাওয়ার পর থেকেই অসুস্থতার সূত্রপাত। তবে ঠিক কোন খাবার থেকে বিষক্রিয়া হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে খাবারের নমুনা পরীক্ষা ও প্রয়োজনীয় তদন্তের দাবি জানান তিনি।

কালাপানি গ্রামের রোগী আসিফের স্বজন নজরুল মিয়া বলেন, মজলিসের খাবার খেয়ে বাড়ি ফেরার দেড় থেকে দুই ঘণ্টার মধ্যে তাঁর ছোট ভাইয়ের পেটব্যথা শুরু হয়। পরে বমি ও পাতলা পায়খানা হলে মঙ্গলবার রাতেই আসিফকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, একই গ্রামের অটোরিকশাচালক আজাহার আলীও একই ধরনের উপসর্গ নিয়ে ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইলতুতমিশ আকন্দ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনো অর্ধশতাধিক রোগী ভর্তি রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবারে বিষক্রিয়ার কারণে এ ধরনের ডায়রিয়া হয়েছে। শুক্রবার পর্যন্ত প্রায় ৫০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

হাসপাতালের চিকিৎসক শিহানুল ইসলাম শোভন বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে এমন ডায়রিয়া হয়ে থাকতে পারে। ওই খাবার খাওয়া ব্যক্তিদের মধ্যে একই ধরনের অসুস্থতা দেখা দিতে পারে। হাসপাতালে ভর্তি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আশা করা যাচ্ছে, সবাই সুস্থ হয়ে উঠবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com