1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৪৭ তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি নালিতাবাড়ীতে ৪ হাজার ৮০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির বিশেষ মহড়া, বাড়ল নজরদারি শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জোড়া গোল করে ইতিহাস গড়লেন মোহাম্মদ সালাহ গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া ঐতিহাসিক যৌথ বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে দেড় শতাধিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ৯৪ প্রায় সাড়ে ৪ ঘণ্টা স্থগিত থাকার পর যুক্তরাষ্ট্রে ফের বিমান উড্ডয়ন শুরু ভোরের আলো ফোটার আগেই রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম যুক্তরাজ্যে পৌঁছেছেন। স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় লন্ডনে অবতরণের পর এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। এনসিপি আহ্বায়কের সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।

সফরকালে নাহিদ ইসলাম ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠকের পাশাপাশি ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস ওয়াচের সঙ্গে বৈঠক করবেন। এসব আলোচনায় জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং মানবাধিকার সুরক্ষায় টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জগুলো গুরুত্ব পাবে।

সফরকালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম। সেখানে তিনি জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও ঘটনাবলি তুলে ধরবেন এবং ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশের যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, তা নিয়ে আলোচনা করবেন।

সফরে যুক্তরাজ্যের প্রাণবন্ত ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটিকে আরও ঘনিষ্ঠভাবে জানা এবং তাদের অভিজ্ঞতা, অবদান ও প্রত্যাশার কথা শোনাকে বিশেষ অগ্রাধিকার দেবেন নাহিদ ইসলাম। আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com