1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীবরদীতে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

শ্রীবরদী, শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে ২০২৬-২৭ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান আকন্দ। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসিন আলীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল ও যুগ্ম আহ্বায়ক আবু রায়হান মো. আল বেরুনী প্রমুখ।

এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং কৃষক-কৃষাণিরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলার ৪ হাজার ৬০০ কৃষকের প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com