1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নকলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, গোলাম কিবরিয়ার নিন্দা ও প্রতিবাদ

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় নকলা প্রেসক্লাবের (একাংশের) সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. মামুন মিয়ার বাসার সামনে কাফনের কাপড় ও হুমকিসূচক চিরকুট রেখে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া ভিপি।

এক বিবৃতিতে তিনি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, একজন সাংবাদিক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) স্বীকৃত রেফারিকে এভাবে প্রাণনাশের হুমকি দেওয়া অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা, ব্যক্তিগত নিরাপত্তা এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য অশনিসংকেত।

তিনি আরও বলেন, সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন করে সত্য প্রকাশের পথ রুদ্ধ করা যায় না। এ ধরনের হুমকির ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।

বিবৃতিতে তিনি ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে সাংবাদিক মো. মামুন মিয়ার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি ও কার্যকর পদক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com