1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

‘উসকানিমূলক তথ্য প্রচার করলে সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধেও ব্যবস্থা’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

ঢাকা: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশবিরোধী, উসকানিমূলক তথ্য প্রচারের জন্য সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষের (ফেসবুক, টুইটার) বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে  ‘শেখ হাসিনা ও ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পত্রিকা কিংবা টেলিভিশনে যদি দেশবিরোধী, উসকানিমূলক তথ্য প্রচার করা হয়, তাহলে এর দায় পড়ে টেলিভিশন কর্তৃপক্ষের ওপর। ঠিক তেমনি ফেসবুক, টুইটারসহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যদি উসকানিমূলক বক্তব্য প্রচার করা হয়, তাহলে দায়ভারও ওইসব সোশ্যাল মিডিয়ার কর্তৃপক্ষের ওপর পড়ে।

তিনি আরও বলেন, এ ধরনের কার্যক্রমের জন্য ইউরোপ-যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ সোশ্যাল মিডিয়ার কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।  আমাদেরও ডিজিটাল নিরাপত্তা আইনের ৩৮ ধারায় এর সুযোগ রয়েছে। আমরাও প্রয়োজনে এবিষয়ে আইনি পদক্ষেপ নেবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com