1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

নালিতাবাড়ীতে বিশ্ব আদিবাসী দিবস পালিত

  • আপডেট টাইম :: রবিবার, ৯ আগস্ট, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : “আদিবাসীদের জীবন-জীবিকার সংগ্রাম” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে শেরপুরের সীমান্তবর্তী উপজেলা নালিতাবাড়ীতে। রোববার (৯ আগস্ট) সকালে দিবসটি পালন উপলক্ষে বারমারী মিশন হলরুমে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিশনপ্রাঙ্গনে সংক্ষিপ্ত শোভাযাত্রা করা হয়।
করোনার প্রভাবে সীমিত পরিসরে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিওএ) নালিতাবাড়ীর চেয়ারম্যান মি. লুইস নেংমিনজা। মূল বক্তব্য প্রদান করেন বারমারী খ্রীষ্ট ধর্মপল্লীর পুরোহীত ফাদার তরুণ বানোয়ারী। প্রধান অতিথির বক্তব্য রাখেন বারমারী খ্রীষ্ট ধর্মপল্লীর প্রধান পুরোহীত ফাদার মনিন্দ্র এম চিরান। আদিবাসীদের সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষ ছাড়াও গণমাধ্যমকর্মীরা উপস্তিত ছিলেন। আলোচনা শেষে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংক্ষিপ্ত শোভাযাত্রা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com