1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

করোনা কোনো সিজন মানে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসে নাকাল গোটা বিশ্ব। ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৭ লাখ। করোনাভাইরাসকে রোখার শক্তি নেই কারো। একমাত্র স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার মধ্য দিয়েই কেবল সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব।

অনেকে মনে করতেন যে একেক সিজন তথা মৌসুমে করোনা হয়তো ভিন্নরকম আচরণ করবে। কিন্তু সোমবার (১০ আগস্ট) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে করোনা কোনো সিজন বা মৌসুম মানে না। সুতরাং করোনাভাইরাসের বিরুদ্ধে যে লড়াই সেটা থামানোর সুযোগ নেই। থামালে সেটা হিতে বিপরীত হয়ে দেখা দিতে পারে। খবর আল জাজিরার।

এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি স্বাস্থ্য কার্যক্রমের প্রধান ডাক্তার মাইকেল রায়ান বলেছেন, ‘বিশ্বব্যাপী তাণ্ডব চালানো করোনাভাইরাস কোনো সিজনাল প্যাটার্ন মানছে না। সুতরাং স্বাস্থ্য কর্তৃপক্ষ ও বিভিন্ন দেশের সরকার যদি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ না করে শিথিল করে তাহলে সেটা হবে বুমেরাং সিদ্ধান্ত। এখন পর্যন্ত যেটা পরিস্কার বোঝা যাচ্ছে সেটা হল— ভাইরাসের ওপর চাপ প্রয়োগ করতে হবে। যদি ভাইরাসের ওপর চাপ প্রয়োগ করা ছেড়ে দেন তাহলে সেটা হিতে বিপরীত হবে।’

ইউরোপের বিভিন্ন দেশে করোনার সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। এক্ষেত্রে ইউরোপের দেশগুলোকে দ্রুত ব্যবস্থা নিতে আহব্বান জানিয়েছেন ডা. মাইক রায়ান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com