1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

নালিতাবাড়ীতে ইউনিয়ন উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ী উপজেলার অগ্রসরমান ইউনিয়ন ৩নং রাজনগর ইউনিয়নকে আরও এগিয়ে নিতে ইউনিয়ন উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে নালিতাবাড়ী-শেরপুর মহাসড়কের টেংরাখালী মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়নটির বর্তমান ও টানা দুইবারের চেয়ারম্যান ফারুক আহমেদ বকুলের সভাপতিত্বে সভায় ওই ইউনিয়নের বেঁচে থাকা সাবেক সব চেয়ারম্যান অংশ নেন। এছাড়াও সম্ভাব্য প্রার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নিয়ে ইউনিয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বিভিন্ন মতামত তোলে ধরেন। এসময় অন্যান্যের মধ্যে সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ শহিদুল ইসলাম, আব্দুল কাইয়ুম মাস্টার, আতাউর রহমান আতা এবং সম্ভাব্য প্রার্থী শাহিনূর ইসলাম, হাতেম আলী, শফিউল ইসলাম তানজিল, হুমায়ন আহমেদ, মোসাব্বির আহমেদ, আফছর আলী প্রমুখ উপস্থিত ছিলেন। নেতৃস্থানীয়দের মধ্যে জোয়াদ আলী, তোফাজ্জল হোসেন, হাবিবুর রহমানসহ অন্যান্যরা অংশ নেন মতবিনিময় সভায়।
উল্লেখ্য, উপজেলার এ ইউনিয়নটিতে গত কয়েক যুগ ধরে উচ্চ শিক্ষায় শিক্ষিত এবং সম্ভ্রান্ত ব্যক্তিগণ চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে আসছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com