1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ভুটানে লকডাউন ঘোষণা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশফেরত এক নাগরিকের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ার পর মঙ্গলবার দেশজুড়ে লকডাউন ঘোষণা দিয়েছে ভুটান।

কোয়ারেন্টাইন থেকে ছাড়া পাওয়ার পর ওই ব্যক্তি রাজধানী থিম্পুর অনেক বাসিন্দার সংস্পর্শে এসেছিলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ভুটানে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা এখন ১১৩। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এটি সর্বনিম্ন। তবে দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি।

মার্চে এক মার্কিন পর্যটকের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ার পর পর্যটনে নিষেধাজ্ঞার পাশাপাশি ভুটান কর্তৃপক্ষ বিদেশফেরত প্রত্যেককে তিন সপ্তাহের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা দিয়েছিল।

সম্প্রতি কোভিড-১৯ টেস্টের ফল ‘নেগেটিভ’ আসার পর কুয়েত থেকে আসা ২৭ বছর বয়সী এক নারী কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছিলেন। তবে সোমবার একটি ক্লিনিকে ফের টেস্ট করা হলে তার দেহে করোনার উপস্থিতি মেলে। কর্তৃপক্ষ এর পরপরই দেশজুড়ে লকডাউনের ঘোষণা দেয়।

এক বিবৃতিতে ভুটান সরকার বলেছে, ‘সংক্রমণের চেইন ভেঙে দিতে, রোগী শনাক্ত ও তাদের বিচ্ছিন্ন রাখতেই অপ্রত্যাশিত এ লকডাউন দেওয়া হয়েছে। উপসর্গবিহীন রোগী, সংক্রমণের বিস্তৃতি এবং রোগটি থেকে নিজের ও পরিবারের সদস্যদের সুরক্ষিত রাখতে সবাইকে ঘরে থাকতে বলা হচ্ছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com