1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

যশোরের শার্শায় এক রাতে ৮ দোকানে চুরি 

  • আপডেট টাইম :: বুধবার, ১২ আগস্ট, ২০২০
যশোর : যশোরের শার্শা উপজেলায় সোমবার রাতে সাতটি দোকানে চুরি হয়েছে। উপজেলার গিলাপোল মোড়ে সাতটি মুদি দোকানের শার্টার ভেঙে ক্যাশবাক্সে রতি টাকা নিয়ে যায় চোরেরা।
উপজেলার গিলাপোল মোড়ের মুদি দোকানি আব্দুল মাজেদ জানান, তার দোকানের শার্টার ভেঙে চোরেরা ক্যাশ ব্াক্স থেকে ৯৫ হাজার টাকা নিয়ে গেছে। এ ভাবে ওই মোড়ের আর্মি রফিকুল ইসলাম, আতাউল ইসলাম টেনা, শংকর কুমার, ইছাহক আলী , আবুল কালাম, কামরুল ইসলাম ও ইব্রাহীমের দোকানে শার্টার ভেঙে টাকা চুরি হয়েছে।
শংকর কুমার জানান, তার দোকান থেকে ১৩ হাজার টাকা নিয়ে গেছে। চোরচক্র সোমবার রাতে এভাবে ৭টি দোকানে থাকা ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে যায়। এছাড়া পানবুড়ি বাজারে ঈদের ৩ দিন পর একই ভাবে আব্দুলাহর মুদি দোকান থেকে রাতে তালা কেটে ৫০ হাজার টাকা নিয়ে যায়।
এ ব‍্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান জানান, চুরির বিষয়টি তিনি জানেন না। এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com