1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

চাঁদাবাজির অভিযোগে এসআইসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

ঢাকা: মিথ্যা মামলায় ফাঁসানোর ভয়, হত্যার হুমকি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর কদমতলী থানা পুলিশের এসআই নাজমুলসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগষ্ট) ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরার আদালতে মামলাটি দায়ের করেন লাভেলো আইসক্রিম এর সাবেক রেফ্রিজারেটর অপারেটর ও ব্যবসায়ী ইমরান হোসেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে ডিবি পুলিশকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার অন্য আসামিরা হলেন- লাভেলো আইসক্রিম এর এরিয়া ম্যানেজর উজ্জল হোসেন ও মার্কেটিং অফিসার সানাউল হক, সেলসম্যান তারিকুল, আলম, শামীম, জুবায়ের, সজীব ও রবিউল।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ইমরান হোসেন তাউফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লি. এর সহযোগী প্রতিষ্ঠান লাভেলো এর রেফ্রিজারেটর অপারেটর হিসেবে কর্মরত থাকাকালে তার ভাইয়ের প্রতিষ্ঠান এমএসটি এন্টারপ্রাইজের নামে ৮৬ হাজার ৪০০ টাকা জামানত দেন। পরে ইমরান নিজেই ব্যবসা শুরু করেন। আইসক্রিম কোম্পানিটি ডাম্পিং সুবিধা দিয়ে গত বছর ২০ অক্টোবর পর্যন্ত আসামিরা বাদীর কাছ থেকে এক লাখ ৭৫ হাজার টাকা অগ্রিম নেন। এছাড়া নষ্ট পণ্য বাবদ তার কাছ থেকে আরও ১৬ হাজার নেওয়া হয়। এরপরও সানাউল হক পুনরায় বাদীর কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় পণ্য সরবরাহ বন্ধ করে দেয়।

অভিযোগ থেকে আরও জানা যায়, এরপর গত বছর ৩০ অক্টোবর বাদীর ব্যবসায়িক প্রতিষ্ঠান কদমতলীর ঢাকা মেস নতুন কলোনীতে আসেন সানাউল হক ও এসআই নাজমুল। ইমরান হোসেনকে অপহরণ করে শ্যামপুর ইকোপার্কে নিয়ে আটকে রেখে মাদক ও অস্ত্র দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে তার দোকানের চাবি চায়।  পরে আসামিরা তার মায়ের কাছ থেকে দোকানের চাবি নিয়ে ৭৫ হাজার টাকা মূল্যের আইসক্রিম, নগদ এক লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের চেক বই এবং দুইটি ফ্রিক আসামিরা নিয়ে নেয়। বাদীকে মেরে ফেলার হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে তার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেয় আসামিরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com