1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

তুরস্ক বিরোধ: পূর্ব ভূমধ্যসাগরে সামরিক উপস্থিতি বাড়ালো ফ্রান্স

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : বিতর্কিত জলসীমায় তেল ও গ্যাস অনুসন্ধান নিয়ে গ্রিসের সঙ্গে যখন বিবাদে জড়িয়ে পড়েছে তুরস্ক তখন পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স।

বৃহস্পতিবার দেশটির সামরিক বাহিনী মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক উপস্থিতি বাড়ানোর অংশ হিসেবে ওই এলাকায় দুটি রাফায়েল যুদ্ধবিমান ও একটি ফ্রিগেট পাঠানো হয়েছে।

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন পূর্ব ভূমধ্যসাগরীয় পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন। তিনি তুরস্ককে একতরফা পদক্ষেপ না নিয়ে ‘শান্তিপূর্ণ আলোচনার’ আহ্বান জানিয়েছেন।

বুধবার এক টুইটে ম্যাক্রন বলেছেন, ‘গ্রিসসহ ইউরোপীয় অংশীদারদের সহযোগিতায় আমি সাময়িকভাবে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে আগামি দিনগুলোতে সামরিক উপস্থিতি জোরদারের সিদ্ধান্ত নিয়েছি।’

বৃহস্পতিবার গ্রিসের দক্ষিণের দ্বীপ ক্রিটে গ্রিক বাহিনীর সঙ্গে সামরিক মহড়া চালিয়েছে ফরাসি বাহিনী।

ফ্রান্সের সামরিক উপস্থিতিকে স্বাগত জানিয়ে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস এক টুইটে বলেছেন, ‘ইমানুয়েল ম্যাক্রন গ্রিসের প্রকৃত বন্ধু এবং তিনি ইউরোপীয় মূল্যবোধ ও আন্তর্জাতিক আইনের রক্ষক।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com