1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

৮০ তালেবানকে মুক্তি দিলো আফগান সরকার

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে প্রায় দুই দশকের যুদ্ধ অবসানে শান্তি আলোচনা শুরুর পথ প্রশস্ত করতে গত রোববার (৯ আগস্ট) চারশ ‘কট্টর’ তালেবানকে মুক্তি দিতে রাজি হয় দেশটির আইনসভা লয়া জিরাগ। গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রথম ধাপে ৮০ তালেবানকে মুক্তি দিয়ে এই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানালেন একটি নিরাপত্তা সংস্থার মুখপাত্র।

জাতীয় নিরাপত্তা পরিষদের এক কর্মকর্তা জাভিদ ফয়সাল শুক্রবার (১৪ আগস্ট) বলেছেন, ‘শান্তি আলোচনার পথ প্রশস্ত করতে এবং দীর্ঘদিনের জন্য দেশে যুদ্ধবিরতি তরান্বিত করতে লয়া জিরগার অনুমোদন অনুযায়ী গতকাল ৮০ তালেবানকে মুক্তি দিয়েছে সরকার।’ বাকি ৩২০ জনকে কবে মুক্তি দেওয়া হবে জানাতে পারেননি তিনি।

তালেবানদের সঙ্গে গত ফেব্রুয়ারির চুক্তি অনুযায়ী মার্কিন সেনা অপসারণ করার কথা ছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কিন্তু গোষ্ঠীটির বন্দিমুক্তি নিয়ে বিভিন্ন সময় দ্বিমত থাকায় তা পিছিয়ে গেছে কয়েকমাস। প্রেসিডেন্ট আশরাফ ঘানি শেষ পর্যন্ত তালেবানদের মুক্তি দিতে ডিক্রি জারি করেন।

বন্দি মুক্তির পর তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানতে চাইলে কোনও মন্তব্য করেনি তালেবান। তারা বলেছিল, শেষ বন্দি মুক্তি পাওয়ার এক সপ্তাহের মধ্যে তারা কাতারে মার্কিন সমর্থনপুষ্ট সরকারের সঙ্গে শান্তি আলোচনা করতে রাজি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com