1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

শেরপুরে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ আগস্ট, ২০২০
শেরপুর : শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের মাধবপুর এলাকার পাউবো কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব। এ সময় প্রধান অতিথি আনার কলি মাহবুব পাউবো কার্যালয় প্রাঙ্গণে বনজ, ফলদ ও ঔষধি প্রজাতির কয়েকটি গাছের চারা রোপণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে পাউবো, জামালপুরের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, পাউবো শেরপুর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মো. শাহজাহান, উপসহকারী প্রকৌশলী জিয়াসমিন আরা বেগমসহ জেলা প্রশাসন ও পাউবোর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পাউবো, জামালপুরের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ বলেন, মুজিববর্ষ উপলক্ষে ও জলবায়ু পরিবর্তনজনিত নেতিবাচক প্রভাব থেকে বাংলাদেশকে মুক্ত রাখার লক্ষ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শেরপুর জেলার বিভিন্ন নদীর বাঁধ ও সড়কের পার্শ্বে বনজ, ফলদ ও ঔষধি প্রজাতির প্রায় দুই হাজার গাছের চারা রোপণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com