1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

মুন্সীগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ আগস্ট, ২০২০

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে একটি পুকুরে নৌকা ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগষ্ট) বিকেলে ইউনিয়নের গুহেতকান্দি গ্রামের এক পুকুরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত আরাফাতের চাচা মো. আনোয়ার হোসেন।

নিহত তিন শিশু হলো—  সদর উপজেলার চর কেওয়ার ইউনিয়নের উত্তর গুহেরকান্দি গ্রামের তোফাজ্জলের ছেলে মো. আরাফাত (৮), পশ্চিম দেওভোগ গ্রামের আজিমের মেয়ে হাফসা (৭) ও ঢাকার তৈয়ব আলীর মেয়ে তন্দ্রা (১২)।

আরাফাতের চাচা মো. আনোয়ার হোসেন জানান, গত দুইদিন আগে আরাফাতের সুন্নতে খাৎনার অনুষ্ঠানে গুহেতকান্দি গ্রামে এসেছিলেন তার স্বজনরা। এদের মধ‌্যে ৮-৯ জন শুক্রবার বিকেলে স্থানীয় একটি পুকুরে নৌকা দিয়ে ঘুরছিল। এক পর্যায়ে নৌকা উল্টে ডুবে যায়।

এসময় অন‌্যরা উদ্ধার হলেও আরাফাত, হাফসা ও তন্দ্রা নিখোঁজ থাকে। ৩০ মিনিট ধরে খোঁজাখুঁজি করে তাদেরকে উদ্ধার করা হয়। এরপর দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com