1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নালিতাবাড়ীতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ আগস্ট, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : যথাযথ মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারী দফতরসহ উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া ও বিভিন্ন সংগঠনের পক্ষ হতে পৃথকভাবে কর্মসূচী পালন করা হয়।
সকালে স্ব-স্ব সংগঠনের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধার্র্ঘ্য অর্পণ করা হয়। কেন্দ্রীয়ভাবে প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ হতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর স্ব-স্ব কার্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৃথকভাবে আয়োজিত কর্মসূচীসমূহে অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, সাবেক চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, সহকারী কমিশনার ভূমি সঞ্চিতা বিশ্বাস, সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, আছমত আরা আছমা, ফারুক আহমেদ বকুল, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্যপরিষদের সভাপতি গোপাল চন্দ্র সরকার, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকন, উপজেলা কৃষক লীগের আহবায়ক খন্দকার শফিকুল ইসলাম শফিক, যুগ্ম-আহবায়ক হাজী আজাদ মিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক হাজী জাহাঙ্গীর আলম প্রমুখ।
এদিকে বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিটি ইউনিয়নে পৃথকভাবে শোক সভার আয়োজন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ পৃথকভাবে বিভিন্ন দলে ভাগ হয়ে এ কর্মসূচীতে অংশ নেবেন।

নিচে ছবিতে পৃথকভাবে শোক দিবস পালনের কিছু চিত্র-

 

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com