1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

নানা আয়োজনে বান্দরবানে জাতীয় শোক দিবস উদযাপন

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ আগস্ট, ২০২০

বান্দরবান : যথাযথ মর্যাদায় বান্দরবানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার সকালে বান্দরবানের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্তস্তবক অর্পণ করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এরপরে যথাক্রমে পুস্তস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো:দাউদুল ইসলাম,পুলিশ সুপার জেরিন আখতার, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, আওয়ামীলীগের নেতাকর্মী , সরকারি বেসরকারী কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
পুস্তস্তবক অর্পণ শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ বান্দরবান জেলা শাখার উদ্যোগে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কোরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অন্যদিকে দিবসটি উপলক্ষে বান্দরবানে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনাসহ আলোচনা সভা ও নানান কর্মসূচি উদযাপন করছে জেলা আওয়ামী লীগ জেলা প্রশাসন ও পার্বত্য জেলা পরিষদ।
– এন এ জাকির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com