1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

শ্রীবরদীতে ব্র্যাকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ আগস্ট, ২০২০

শ্রীবরদী (শেরপুর): শেরপুরের শ্রীবরদীতে মুজিববর্ষ উপলক্ষে জাতীয় শোক দিবসে বেসরকারি এনজিও ব্র্যাকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে শ্রীবরদী ব্র্যাক অফিস চত্বরে অফিসের নিজস্ব অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মঞ্জুর আহসান, ব্র্যাকের শেরপুর জেলা সমন্বয়কারী ফারহানা মিলকী, শ্রীবরদীর মাইক্রোফিন্যান্সের শাখা ব্যবস্থাপক রহুল আমিন, বিসিইউপি শাখা ব্যবস্থাপক আতিয়ার রহমান, টিভি উপজেলা ম্যানেজার শফিকুল ইসলাম, সিও (প্রগতি) হিরেন্দ সরকার, শাখা ব্যস্থাপক (ইউপিজি) লাভলী আক্তার, হিসাব রক্ষক মাসুদ খন্দকার প্রমুখ।
উল্লেখ্য শেরপুর জেলার ব্র্যাকের ২৭টি অফিসে মুজিববর্ষ উপলক্ষে ১৫ আগস্ট শনিবার জাতীয় শোক দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। প্রতিটি অফিসে ফলজ, বনজ এবং ওষুধি জাতের বৃক্ষরোপণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com