1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ

  • আপডেট টাইম :: সোমবার, ৬ জানুয়ারী, ২০২০

ঢাকা : রাজধানীর কুর্মিটোলা এলাকায়  ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার রাতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া  বিষয়টি নিশ্চিত করে জানান, ওই শিক্ষার্থীকে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ওই শিক্ষার্থী রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে করে কুর্মিটোলায় তার বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। বাস থেকে নামার পর অজ্ঞাত কয়েকজন ব‌্যক্তি তার মুখ চেপে ধরে। এতে তিনি জ্ঞান হারান। এরপর তাকে ধর্ষণ করা হয়। রাত ১০টার দিকে জ্ঞান ফেরার পর তিনি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বান্ধবীর বাসায় যান। এরপর স্বজনদের বিষয়টি জানালে তারা তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।

এদিকে এ খবর পাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির বেশ কয়েকজন শিক্ষক ওই শিক্ষার্থীকে হাসপাতালে দেখতে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com