1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কলাপাড়ায় বাবার বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে মেয়ের সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ আগস্ট, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : বাবার অনৈতিক সম্পর্ককে ধামাচাপা দিতে মাকে জড়িয়ে নিজের স্বামীর সাথে অবৈধ সম্পর্কের মনগড়া কাহিনী বর্ণনা করে হয়রানিমূলক মামলা দায়েরের বিরুদ্ধে মেয়ে ইয়াসমিন সংবাদ সম্মেলন করেছে। নিজেকে বিচার বুদ্ধিসম্পন্ন দাবি করে শুক্রবার কুয়াকাটা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন।
মেয়ে ইয়াসমিন লিখিত বক্তব্যে বলেন, আমার প্রবাসী বাবা ইব্রাহীম নিজের পছন্দে আমাকে নাবালিকা অবস্থায় বিয়ে দিয়ে অপরাধ করেছে। এখন উল্টো আমার মায়ের ঘারে এই দোষ চাপিয়ে আমাকে নির্বোধ এবং এখনো নাবালিকা হিসেবে প্রমাণ করতে চাইলেও আমার জন্মের পর তার হাতে সৃষ্ট টিকার কার্ড অনুযায়ী আমার বর্তমান বয়স ১৯ বছর।
লিখিত বক্তব্যে মেয়ে বলেন, আমার বাবা প্রবাসে থাকাকালে পরিবারে দায়িত্বশীল কেউ না থাকায় আমার বাবার নির্দেশেই আমার স্বামী রবিউলকে ওই পরিবারের নানা কাজে সহায়তা করতে হয়। তার ক্রয়কৃত জমির দলির রেজিস্ট্রিসহ নির্মাণাধীন পাকা বাড়ির যাবতীয় খরচ আমার স্বামীর হাত দিয়েই হয়েছে। বিদেশ থেকে বাবার পাঠানো টাকার বাইরেও আমার স্বামীর নিজ দায়িত্বে বিভিন্ন দোকান থেকে পাঁচ লক্ষাধিক টাকার বাকী মালামাল ক্রয় করে তার নির্মাণাধীন বিল্ডিং এর কাজে লাগানো হয়। ওই টাকার পাওনাদার আলীপুরের ব্যবসায়ী মেসার্স সাগরকন্যা এন্টারপ্রাইজ এবং হাওলাদার টাইল্স এর মালিক যথাক্রমে আলমগীর হোসেন ও মো: ইসমাইল হাওলাদারের সামনে হিসাব চূড়ান্ত করে ১৪ মার্চ ২০২০ পুনরায় তিনি বিদেশ গমন করেন। এসময় বিদেশ থেকে পাওনা টাকা বাবার পাঠানোর প্রতিশ্রুতি থাকলেও তা আর পাঠায়নি। উল্টো তার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে আমার মা হাওয়া বেগম ও আমার স্বামী রবিউলের বিরুদ্ধে। এছাড়া আমার গর্ভের সন্তান নষ্ট করার কথা উল্লেখ করে আমার বাবা আমাকে সান্তনা না দিয়ে উল্টো মানসিক যন্ত্রণা দিয়েছেন। ২৩ মার্চ পটুয়াখালী জেনারেল হাসপাতালে আমার একটি পুত্র সন্তান জন্মে র এক সপ্তাহ পর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়।
এ বিষয়ে মালয়েশিয়া প্রবাসী মো: ইব্রাহীমের স্ত্রী হাওয়া বেগম বলেন, আমার স্বামী বিদেশ থেকে প্রতিবেশী বিধবা হালিমার সাথে ভিডিও কলসহ বিভিন্ন উপায়ে যোগাযোগ রক্ষার পাশাপাশি বর্তমানেও ওই মহিলার ঘরেই রাত কাটায়। মূলত এ নিয়েই আমার সাথে দূরত্ব সৃষ্টি হলে উল্টো আমার সন্তানতুল্য জামাতাকে জড়িয়ে আমার বিরুদ্ধে মানহানিকর কথাবার্তা বলে আসছেন। মেয়ে ইয়াসমিনের সংবাদ সম্মেলনের বিষয়ে প্রবাসী ইব্রাহীমের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com