1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বিমান ভ্রমণে বাড়তি ফি কার্যকর

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ আগস্ট, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : করোনা মহামারির এ সময়ে আকাশপথে ভ্রমণের খরচ বাড়ছে। আজ রোববার (১৬ আগস্ট) থেকে বিমানবন্দর ব্যবহার করে প্লেনে কোথাও গেলেই বাড়তি ফি গুণতে হবে যাত্রীদের।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানিয়েছে, এই ফি আজ থেকে কার্যকর হচ্ছে। বাড়তি ফি বিমান ভ্রমণে যাত্রীদের কিছুটা হলেও নিরুৎসাহিত করবে বলে মনে করছেন এয়ারলাইন্স সংশ্লিষ্টরা।

গত জুলাই মাসে বেবিচক বিমানবন্দর ব্যবহারের বিষয়ে নতুন নোটিশ জারি করে। বিমানবন্দরের উন্নয়ন ও নিরাপত্তা ব‌্যবস্থা শক্তিশালী করার জন্য ১৬ আগস্ট থেকে নতুন ফি আরোপের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

ফলে আজ রোববার থেকে প্লেন ভ্রমণে বাড়তি খরচ যোগ হচ্ছে। এখন থেকে বিমানে ভ্রমণ করলে বর্ধিত ফি নেবে সব এয়ারলাইন্স। বিমানের টিকিটের সঙ্গে ভ্যাট বাবদ এ ফি কেটে নেওয়া হবে। এক্ষেত্রে ভ্রমণকারীর গন্তব্যের ওপর ভিত্তি করে টিকিটের দাম ভিন্ন হবে।

সূত্র জানায়, যারা ১৬ আগস্টের টিকিট কিনেছিলেন, তাদের ইতোমধ্যে বর্ধিত ফি পরিশোধ করতে হয়েছে।

বেবিচক বলছে, সার্কভুক্ত দেশে যেতে যাত্রীদের প্রতি টিকিটের জন্য উন্নয়ন ফি হিসেবে ৫ ডলার ও নিরাপত্তা ফি হিসেবে ৬ ডলার করে দিতে হবে। অন‌্যান‌্য আন্তর্জাতিক গন্তব্যের জন‌্য প্রতি টিকেটে ১০ ডলার করে বাড়তি ফি দিতে হবে।

অন্যদিকে, অভ্যন্তরীণ রুটে চলাচলকারীদের প্রতি টিকিটের জন্য উন্নয়ন ফি দিতে হবে ১০০ টাকা ও নিরাপত্তা ফি ৭০ টাকা। অর্থাৎ অভ্যন্তরীণ রুটে যাত্রীদের খরচ বাড়ছে ১৭০ টাকা। যাত্রীদের ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে, যা নতুন আরোপিত সর্বাধিক ফি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com