1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

শ্রীবরদী ও ঝিনাইগাতিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ আগস্ট, ২০২০

শেরপুর : শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতিতে পৃথক সড়ক দুর্ঘটনায় শনিবার দিবাগত রাতে তিনজন নিহত হয়েছে। নিহতরা হলো- শ্রীবরদী উপজেলার মাদারপুর গ্রামের মৃত আ: রাজ্জাকের ছেলে ইদ্রিস আলী, তিনানী ভেলুয়া গ্রামের মৃত কাশেম মিয়ার ছেলে হাসমত আলী ও ঝিনাইগাতি বিদ্যুৎ বিভাগের গাড়িচালক সোহেল রানা ।
জানা গেছে, শনিবার দিবাগত গভীর রাতে ইদ্রিস আলী শেরপুর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি আসছিল। পথিমধ্যে কুড়িকাহনিয়া বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী এসজি ভায়াডাঙ্গা ট্রাভেলস ড্রিমল্যাড বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ইদ্রিস আলী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিলে সেখানেই তার মৃত্যু হয়।
এদিকে শনিবার রাতে একই উপজেলার হাসমত আলী তার বাড়ির পাশে তিনানী ভেলুয়া ব্রিজের নিকটে বসে ছিল। এসময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা হাসমতকে উদ্ধার করে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করলে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এছাড়াও ঝিনাইগাতি উপজেলার সন্ধ্যাকুড়া এলাকায় শনিবার গভীর রাতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে স্থানীয় বিদ্যুৎ বিভাগের গাড়িচালক সোহেল রানা। তবে কোন প্রত্যক্ষদর্শী না থাকায় এ মৃত্যু নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com