1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

নালিতাবাড়ীতে ঘুষের টাকা ফেরত দিলেন ইউপি সদস্য

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ আগস্ট, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : প্রধানমন্ত্রীর বিশেষ উপহার “দুর্যোগ সহনীয় বাসগৃহ” প্রদানের কথা বলে দুই দিনমজুরের কাছ থেকে গ্রহণ করা মোট ৪০ হাজার ঘুষের টাকা ফেরত দিয়েছেন ইউপি সদস্য আব্দুল মান্না দুলাল ও ওরফে দুলাল মেম্বার। তিনি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১০নং যোগানিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড (গেরামারা গ্রাম) সদস্য।
সূত্র জানায়, প্রায় বছর খানেক আগে গেরামারা গ্রামের কয়েকজন হতদরিদ্রকে সরকারী ঘর বরাদ্দ দিবে বলে ৮০ হাজার থেকে সর্বনিম্ন ২০ হাজার টাকা ঘুষ নেন ইউপি সদস্য আব্দুল মান্নান দুলাল। তবে এখনও পর্যন্ত ঘর বরাদ্দ তো দূরের কথা ওই তালিকায় নামই উঠেনি অনেকের। সম্প্রতি বিষয়টি প্রকাশ হয়ে পড়লে আব্দুল হাকিম ও দুলাল মিয়া দোলা নামে দুই দিনমজুর স্থানীয় গণমাধ্যম বাংলার কাগজ এর কাছে বিষয়টি তোলে ধরে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করে। অভিযোগের প্রেক্ষিতে সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার (১৭ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা গেরামারা গ্রামে যান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। একপর্যায়ে অভিযুক্ত ইউপি সদস্য আব্দুল মান্নান দুলাল ঘুষ গ্রহণের বিষয়টি স্বীকার করেন এবং অভিযোগকারী দুই দিনমজুরের কাছ থেকে ২০ হাজার করে ঘুষ হিসেবে গ্রহণ করা মোট ৪০ হাজার টাকা ফেরত দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com